ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে জনসমাবেশ বা একসঙ্গে সমবেত হয়ে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে না। পুরো শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় খ্রিস্টীয় নববর্ষ উদ্যাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুলশান-২ গোলচত্বরে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সকলকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, ‘আমরা জীবনের সবচেয়ে দুরূহ সময় পার করছি। এটা একসময় থাকবে না। করোনায় বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকাতে নববর্ষ উদ্যাপনে যুবকদের উপস্থিতি দেখা যাচ্ছে না। হোটেলগুলোতে ছোটখাটো অনুষ্ঠান হচ্ছে। শহরব্যাপী ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে কোনো সংশয় নেই, কোনো হুমকিও নেই।’
×
