এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির লটারির ড্র আজ রবিবার সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
কোম্পানি সূত্র জানায়, এর আগে কোম্পানিটি গত ৭-১৩ ডিসেম্বর পর্যন্ত আইপিও আবেদন সম্পন্ন করেছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে আসা কোম্পানির কাট অব প্রাইস নির্ধারিত হয়েছে ৩৫ টাকা। ফলে সাধারণ বিনিয়োগকারীরা ৩১ টাকা দরে শেয়ার পেতে আবেদন করেছেন। তারা কোম্পানির ২ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮০০টি শেয়ার পাবেন। এই শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৬২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৮০০ টাকা সংগ্রহ করবে কোম্পানি। গত ২১ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এরপর বিডিং সম্পন্ন করে। এখন সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দকৃত শেয়ার বণ্টনের জন্য সাবক্রিপশন করছে।
পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করবে।
