বেপজার নতুন নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০১:৩৩ এএম

মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে গতকাল দায়িত্ব নিয়েছেন। তিনি মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলামের স্থলাভিষিক্ত হলেন। তিনি সম্প্রতি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে যোগ দিয়েছেন।

এর আগে নজরুল রংপুর ক্যান্টনমেন্টে ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন। তিনি এর আগে ঢাকা ক্যান্টনমেন্টে এরিয়া কমান্ডার অব লজিস্টিক্স হিসেবে দায়িত্ব পালন করেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে একটি আর্টিলারি ব্রিগেডেরও নেতৃত্ব দেন।

মেজর জেনারেল নজরুল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), সশস্ত্র বাহিনী বিভাগ এবং সেনা সদরদপ্তরের সামরিক সচিবালয় (এমএস) শাখায় দায়িত্ব পালন করেন। তিনি ৩টি আর্টিলারি ইউনিটের নেতৃত্ব দেন। তিনি সিয়েরা লিওন এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করেন। জেনারেল নজরুল ইসলাম সম্মানজনক সেনা পারদর্শিতা পদক (এসপিপি) অর্জন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত