পাট খাতের বকেয়া ঋণ

পরিশোধের সুযোগ ১০ বছরে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০১:৩৪ এএম

পাট খাতের বকেয়া ঋণ পরিশোধে আবারও বড় ধরনের ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ খাতের বকেয়া ঋণ পরিশোধে দুই বছরের গ্রেস পিড়িয়ডসহ ১০ বছরের সুবিধা সুবিধা দেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংক গতকাল এমন নির্দেশনা জারি করেছে। 

গত বছরের ১৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংককে দেওয়া এক চিঠিতে অর্থ মন্ত্রনালয় জানায় যে, পাট খাতের বকেয়া ঋণ ব্লক হিসাবে স্থানান্তরে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত পাট খাতের বকেয়া ঋণ পরিশোধে দুই বছর কিস্তি স্থগিতসহ (গ্রেস পিরিয়ড) ১০ বছরে পরিশোধের সুবিধা দিতে হবে বলে অর্থমন্ত্রনালয় জানায়। এ প্রেক্ষিতে গতকাল পাট খাতের বকেয়া ঋণ পরিশোধে এমন সুযোগ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকালের নির্;েশনায় বকেয়া ঋণের সুদ ও আবশ্যকীয় ক্ষেত্রে আসল বা এর অংশ বিশেষ সুদবিহীন ব্লক অ্যাকাউন্টে স্থানান্তর করার সুযোগ দেওয়া হয়েছে। তবে ব্লক সুবিধা নেয়ার পর নতুন করে নেওয়া ঋণ ফের ব্লক সুবিধার আওতায় আনলে সংশ্লিস্ট ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড হবে এক বছর। তবে জাতীয় অর্থনীতিতে পাট খাতের অবদান বিবেচনায় নিয়ে ঋণগ্রহীতাদের ঋণ হিসাবের জন্য ব্লক সুবিধা দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম দুই শতাংশ ডাউনপেমেন্ট বা এককালীন নগদ জমা নিশ্চিত করতে হবে। এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে পাট খাতের প্রতিটি ঋণ বকেয়া থাকার ব্যাপারে ব্যাংকগুলোতে সন্তুষ্টজনক কারণ থাকতে হবে। সেই সঙ্গে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বকেয়া ঋণ নবায়ন করার বিষয়টি বিবেচনায় নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত