চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ জানুয়ারি পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপির কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ এবং ইতিপূর্বে জারিকৃত দলীয় নির্দেশ অনুযায়ী শুধু বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জমা দিতে হবে। নির্ধারিত আবেদন ফরম ব্যতীত অন্য কোনো আবেদন প্রহণযোগ্য হবে না। ১২ জানুয়ারি বিকেল ৫টার পর কোনো আবেদন ফরম বিক্রি এবং জমা নেওয়া হবে না। চূড়ান্ত দলীয় মনোনয়ন ১৫ জানুয়ারি মিডিয়ায় প্রকাশ ও প্রত্যয়নপত্র দেওয়া হবে।
১৪ ফেব্রুয়ারি যে ৫৬ পৌরসভায় ভোট : ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও (ইভিএম) ও রানীশংকইল, রাজশাহীর নওহাটা, গোদাগাড়ী (ইভিএম), তানোর ও তাহেরপুর, লালমনিরহাটের লালমনিরহাট (ইভিএম) ও পাটগ্রাম, নরসিংদীর নরসিংদী ও মাধবদী (ইভিএম), রাজবাড়ীর সদর (ইভিএম) ও গোয়ালন্দ, বরিশালের মুলাদী (ইভিএম) ও বানারীপাড়া, শেরপুরের শেরপুর (ইভিএম) ও শ্রীবরদী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ (ইভিএম), নাটোর সদর ও বড়াইগ্রাম, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, বান্দরবানের বান্দরবান (ইভিএম), বাগেরহাটের বাগেরহাট (ইভিএম), সাতক্ষীরার সাতক্ষীরা (ইভিএম), হবিগঞ্জের চুনারুঘাট (ইভিএম), কুমিল্লার হোমনা (ইভিএম) ও দাউদকান্দি (ইভিএম), চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া (ইভিএম) ও চন্দনাইশ, কিশোরগঞ্জের বাজিতপুর (ইভিএম), হোসেনপুর ও করিমগঞ্জ, টাঙ্গাইলের গোপালপুর (ইভিএম) ও কালিহাতী, পটুয়াখালীর কলাপাড়া (ইভিএম), চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা (ইভিএম), ফেনীর পরশুরাম (ইভিএম), চাঁদপুরের কচুয়া (ইভিএম) ও ফরিদগঞ্জ, মাদারীপুরের কালকিনি (ইভিএম), নেত্রকোনা সদর (ইভিএম), যশোরের চৌগাছা (ইভিএম) ও বাঘারপাড়া, রাঙ্গামাটির রাঙ্গামাটি (ইভিএম), মুন্সীগঞ্জের মিরকাদিম (ইভিএম), শরীয়তপুরের ডামুড্যা, জামালপুরের মেলান্দহ, ময়মনসিংহের ফুলপুর (ইভিএম), জয়পুরহাটের আক্কেলপুর (ইভিএম) ও কালাই, নোয়াখালীর চাটখিল (ইভিএম), ব্রাহ্মণাড়িয়ার আখাউড়া (ইভিএম), লক্ষ্মীপুরের রামগতি (ইভিএম), ফরিদপুরের নগরকান্দা ও সিলেটের কানাইঘাট পৌরসভা।
