চ্যানেল আই সেরাকণ্ঠের তরিক মৃধার নতুন গান

আপডেট : ০৫ জানুয়ারি ২০২১, ০৭:৩৮ পিএম

প্রকাশিত হলো চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত কণ্ঠশিল্পী তরিক মৃধার ‘কেন দিলাম মন’ শিরোনামে মৌলিক গানের মিউজিক ভিডিও। গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই। সুর করেছে এস কে সানু। গানটির সংগীতায়োজন এম এ রহমান৷ একটু ভিন্নভাবে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে ফারহান আহমেদ রাফাত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য গানটিকে অন্য মাত্রা দিয়েছে। এ প্রসঙ্গে তরিক মৃধা বলেন ‘এতদিন অনেক গানই গেয়েছি কিন্তু এই গানটির মতো সেসব ছিল না। এই গানটি গাইতে পেরে অন্যরকম ভালোলাগা কাজ করেছে। আমি আমার টিমের সবার প্রতি কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন,‘এ গানটির একটি আলাদা বিশেষত্ব হলো এটি আমার নিজের চ্যানেলে প্রথম গান। এখন থেকে টি এম মিউজিকের চ্যানেলে নিয়মিত আমার গান পাওয়া যাবে। আরও ভালো ভালো গান সবাইকে উপহার দিতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত