এবিবির নতুন সহসভাপতি ব্র্যাক ব্যাংকের এমডি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১২:২৮ এএম

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন দ্য অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের (এবিবি) সহসভাপতি (ভাইস চেয়ারম্যান) নির্বাচিত হয়েছেন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এবিবির ২৩তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা আসে। সভাং সভাপতিত্ব করেন এবিবি চেয়ারম্যান ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার।

সিটি ব্যাংকের এমডি-সিইও মাশরুর আরেফিন নতুন সেক্রেটারি জেনারেল হয়েছেন। পূর্ববর্তী পদধারীদের তাদের ব্যাংক থেকে পদত্যাগের কারণে পদ দুটি শূন্য হয়। এবিবি বোর্ড অব গভর্নরস এই দুজনকে মনোনীত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত