তৃতীয় অধ্যায় : চরিত্র ও নৈতিক মূল্যবোধ
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১. তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, কথাটি কে বলেছেন?
উত্তর : আল্লাহতায়ালা।
২. পৃথিবীতে যা কিছু আছে, সব কিছুর প্রতি দয়া দেখাও এটি কার কথা?
উত্তর : পৃথিবীতে যা কিছু আছে, সব কিছুর প্রতি দয়া দেখাও এটি রাসুলুল্লাহ (সা.)- এর কথা।
৩. একজন শ্রমিককে সমাজে কী দিতে হবে?
উত্তর : একজন শ্রমিককে সমাজে মর্যাদা দিতে হবে।
৪. সমাজে শান্তি বিরাজমান রাখার প্রকৃষ্ট পন্থা কোনটি?
উত্তর : সমাজে শান্তি বিরাজমান রাখার প্রকৃষ্ট পন্থা সততার চর্চা।
৫. দেশপ্রেম কী?
উত্তর : নিজের দেশকে ভালোবাসা, দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করাই হলো দেশপ্রেম।
৬. কোনটি আল্লাহতায়ালার একটি বিশেষ গুণ?
উত্তর : ক্ষমা আল্লাহতায়ালার একটি বিশেষ গুণ।
৭. ক্ষমা করা মানুষের কোন ধরনের দায়িত্ব?
উত্তর : ক্ষমা করা মানুষের নৈতিক দায়িত্ব।
৮. কাদের সেবা করলে আল্লাহকেই সেবা করা হয়?
উত্তর : আমাদের চারপাশের অভাবী ও অসুস্থ মানুষদের সেবা করলে আল্লাহকেই সেবা করা হয়।
৯. মহানবী (সা.) মক্কাবাসীদের কীসের আহ্বান জানিয়েছিলেন?
উত্তর : মহানবী (সা.) মক্কাবাসীদের সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছিলেন।
১০. আমরা জাতীয় সম্পদ সংরক্ষণ করব কেন?
উত্তর : দেশের মঙ্গলের জন্য আমরা জাতীয় সম্পদ সংরক্ষণ করব।
১১. ভিন্নধর্মী প্রতিবেশীদের সঙ্গে আমরা সহাবস্থানে বসবাস করব কেন?
উত্তর : ভিন্নধর্মী প্রতিবেশীদের সঙ্গে সহাবস্থানে বসবাস করা ইসলামের বিধান বলে আমরা তাদের সঙ্গে সহাবস্থানে বসবাস করব।
১২. আমরা বিদ্যুৎ অপচয় করব না কেন?
উত্তর : আমরা বিদ্যুৎ অপচয় করব না। কারণ এতে দেশের সম্পদ নষ্ট হবে।
১৩. প্রাকৃতিক দুর্যোগে কেন দুর্গতদের সাহায্য করবে?
উত্তর : প্রাকৃতিক দুর্যোগে নৈতিকতার কারণে দুর্গতদের সাহায্য করব।
১৪. সমাজের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তুমি দাঁড়াবে কেন?
উত্তর : ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের বিধান বলে আমি তাদের পাশে দাঁড়াব।
১৫. আখলাক সুন্দর রাখতে তুমি কোন কাজ থেকে বিরত থাকবে?
উত্তর : আখলাক সুন্দর রাখতে আমি কটু কথা বলা থেকে বিরত থাকব।
১৬. পাখির বাসা থেকে একটি পাখি রাস্তায় পড়ে থাকতে দেখলে তুমি কী করবে?
উত্তর : পাখির বাসা থেকে একটি পাখি রাস্তায় পড়ে থাকতে দেখলে আমি সেটি আবার বাসায় তুলে দেব।
১৭. তোমার সহপাঠী কেউ পেনসিল কুড়িয়ে পেল, তা তোমার না হলে কী করবে?
উত্তর : পেনসিলের মালিককে খোঁজার চেষ্টা করব।
১৮. তোমার ছোট ভাই তোমার সঙ্গে একটি মন্দ আচরণ করেছে। তুমি কী করবে?
উত্তর : আমার ছোট ভাই আমার প্রতি মন্দ আচরণ করলেও আমি তার প্রতি সহনশীল হব।
১৯. তুমি একটি ভয়ানক পাপের কাজ করে ফেলেছ এক্ষেত্রে কী করবে?
উত্তর : আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইব।
২০. প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষার জন্য সহপাঠীদের তুমি কী পরামর্শ দেবে?
উত্তর : প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষার জন্য সহপাঠীদের আমি শুকনো খাবার মজুদ রাখতে পরামর্শ দেব।
