সম্প্রতি প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ (রন) এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও এপেক্স ট্যানারি লিমিটেডের পরিচালক মানসুরা রহমত উল্লাহ। এরা দুজনই আলহাজ এ.কে.এম রহমত উল্লাহ এমপির সন্তান।
রূপায়ণ সিটি উত্তরায় এলে তাদের স্বাগত জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ ও রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর তাকে এভিনিউ রোড, স্কাই ভিলা, রেইন ফরেস্ট, সান ডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেশিয়াম, সুইমিংপুলসহ পুরো প্রকল্প ঘুরে দেখান রূপায়ণ সিটি উত্তরার জেনারেল ম্যানেজার মেহেদী বিল্লাহ রেজওয়ান।
হেদায়েত উল্লাহ (রন) পুরো প্রকল্প পরিদর্শন করে বলেন, রূপায়ণ সিটি উত্তরা নান্দনিক ডিজাইনের সিটি। এরকম একটি সিটি তৈরির পেছনে হাজারো মানুষের মেধা ও শ্রম রয়েছে। রয়েছে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের স্বপ্ন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে প্রকল্পের খোলামেলা জায়গা, পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা।
১৩৪ বিঘা জমির ওপর নির্মিত প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির এই প্রকল্পে রয়েছে প্রিমিয়াম মানের কন্ডো অ্যাপার্টমেন্ট, স্কাই ভিলা, পেন্থহাউজ, কমিউনিটি ক্লাব, মসজিদ, খেলার মাঠ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ আধুনিক নগরজীবনের সব আয়োজন। ৬৩ শতাংশ খোলামেলা জায়গার পাশাপাশি রয়েছে সাড়ে ছয় কিলোমিটারের জগিং ট্র্যাক ও গাড়ি চলাচলের পৃথক রাস্তা।
