ভিকারুননিসায় ভর্তি লটারির তারিখ পরিবর্তন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০১:১২ এএম

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে চলতি শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ভর্তিতে লটারির তারিখ পরিবর্তন করা হয়েছে। ৮, ৯ ও ১০ জানুয়ারির পরিবর্তে লটারির তারিখ ঠিক করা হয়েছে ১০, ১১ ও ১২ জানুয়ারি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামরুন নাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার মুঠোফোনে অধ্যক্ষ জানান, ৮, ৯ ও ১০ জানুয়ারি লটারি হবে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রথমে চিঠি দেওয়া হয়েছিল। লটারিতে অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত থাকার নিয়ম থাকায় এক দিন পিছিয়ে ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুমতি দিয়েছে।

তিনি আরও জানান, রাজধানীর বেইলি রোডের মূল ক্যাম্পাসে প্রথম দিন বিভিন্ন কোটায় বাছাইকৃত বৈধ শিক্ষার্থীদের লটারি হবে। করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে লটারির প্রক্রিয়া প্রতিষ্ঠানের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে।

জানা গেছে, ১০ জানুয়ারি মূল প্রভাতির সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ধানম-ি দিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা ও বসুন্ধরা প্রভাতির বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা লটারি হবে। ১১ জানুয়ারি ইংরেজি প্রভাতির সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা, আজিমপুর দিবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা, ধানম-ি প্রভাতির আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা এবং বসুন্ধরা দিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লটারি হবে।

এ ছাড়া ১২ জানুয়ারি মূল দিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা, ইংরেজি দিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং আজিমপুর প্রভাতির বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লটারি হবে। লটারির পর ফলাফল ওয়েবসাইট িি.িাহংপ.বফঁ.নফ ও সংশ্লিষ্ট শাখার নোটিস বোর্ডে দেওয়া হবে। যেসব প্রার্থী বোন/মুক্তিযোদ্ধা/কাচমেন্ট (সেবা অঞ্চল) কোটায় প্রাথমিক বাছাইয়ে সুযোগ পাবে, তারা সাধারণ কোটায়ও অংশ নিতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত