বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০১:২৪ এএম

দক্ষিণ আফ্রিকায় আবুল কালাম (৫৬) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে দেশটির ফ্রি স্টেইট প্রদেশে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

আবুল কালাম ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব রামচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের পাটোয়ারী বাড়ির হাবিবুর রহমানের ছেলে।

পূর্ব রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, আবুল কালাম এক যুগ আগে দক্ষিণ আফ্রিকায় যান। সেখানে তিনি চাকরি ও ব্যবসা করতেন। গত রবিবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় বাধা দিলে দুর্বৃত্তরা আবুল কালামকে লক্ষ্য করে গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান আবুল কালাম। তার লাশ দেশে আনার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরিবারের পক্ষ থেকে লাশ দেশে আনতে চাইলে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত