বাস পোড়ানো মামলা

বিএনপি-যুবদলের ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০১:২৭ এএম

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানো, নাশকতা ও হাতবোমা বিস্ফোরণের ঘটনার মামলায় বিএনপি ও যুবদলের ১৭৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে উচ্চ আদালত। ৩৬টি জামিনের আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ তাদের এক মাসের জামিন মঞ্জুর করে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে অধস্তন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাসেম।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট  চলাকালে একটি কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নির্বাচনের দিন বিকেলে ঢাকার বিভিন্ন স্থানে মোট ১১টি বাস পোড়ানোর ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মামলা হয়। আইনজীবীরা জানান, বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন ও দন্ডবিধির বিভিন্ন ধারায় বিএনপির কেন্দ্রীয়, ঢাকা মহাগর ও সহযোগী সংগঠনের ৬৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। একই ঘটনার মামলায় গত ১৮ নভেম্বর হাইকোর্টে আগাম জামিন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র রায়সহ দলটির কেন্দ্রীয়, মহানগর ও সহযোগী সংগঠনের ১২০ নেতাকর্মী। এরপর ২৩ নভেম্বর বিএনপির আরও ৮০ নেতাকর্মীকে আগাম জামিন দেয় হাইকোর্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত