আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে আগের মতো ৯ নম্বরেই অবস্থান করছে বাংলাদেশ।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বুধবার টেস্ট র্যাঙ্কিং আপডেট করে। যেখানে দেখা যায় বাংলাদেশের অবস্থান ১০ম। আর আফগানিস্তানের অবস্থান ৯ নম্বরে।
কিন্তু এখানে কিছুটা ভুল করেছিল আইসিসি। বৃহস্পতিবার যা শুধরে নিয়ে ফের আপডেট র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ আগের মতো ৯ নম্বরেই রয়েছে। আর আফগানিস্তান র্যাঙ্কিংয়ে নেই।
র্যাঙ্কিংয়ে জায়গা পেতে ন্যূনতম যে ক’টি টেস্ট খেলা লাগে, সেটা এখনো খেলেনি ২০১৮ সালে টেস্ট অভিষেক হওয়া আফগানিস্তান। তাই র্যাঙ্কিংয়ে তাদের থাকার কথা হয়। আগের দিনের ভুল নিয়ে বাংলাদেশি একজন ক্রীড়া সাংবাদিক আইসিসির কাছে মেইল করে। এরপরই সংস্থাটি তা সংশোধন করেছে।
তবে আফগানিস্তান র্যাঙ্কিংয়ে জায়গা না পেলেও বাংলাদেশের চেয়ে রেটিং তাদের বেশি। ৫৫ রেটিং পয়েন্ট বাংলাদেশের, আফগানিস্তানের ৫৭।
অর্থাৎ আফগানিস্তান যদি টেস্ট র্যাংকিংয়ে জায়গা পায় এবং সে পর্যন্ত বাংলাদেশ যদি কোনো রেটিং পয়েন্ট না পায়, সে ক্ষেত্রে আফগানিস্তান ওপরেই জায়গা পাবে।
এখন পর্যন্ত চারটি টেস্ট খেলে আফগানিস্তান দুটিতে জয় পেয়েছে এবং দুটিতে হেরে গেছে।
আফগানিস্তানের মতো র্যাঙ্কিংয়ে নেই জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।
