টমেটোর ক্যারেটে ফেনসিডিল-গাঁজা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০২:২৬ এএম

টমেটো, কুল ও গাজরের ক্যারেটে মিলল ফেনসিডিল। গতকাল শুক্রবার রাজধানীর আদাবরের শ্যামলী রিং রোড এলাকায় র‌্যাব-২ অভিযান চালিয়ে এক হাজার এক বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করে। পিকআপ ভ্যানে সবজির ক্যারেটে এসব মাদক বহনের অভিযোগে সারোয়ার আলী (৩৩) ও রুবেল শিকদার (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, কাঁচামালের গাড়িতে করে নিয়ে আসা এক হাজার এক বোতল ফেনসিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে অভিনব কায়দায় মাদকদ্রব্য বহনের কথা স্বীকার করেছেন। এই মাদকের উৎস ও গন্তব্য সম্পর্কেও তথ্য দিয়েছেন।

তিনি আরও বলেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে একটি কাঁচামাল ভর্তি পিকআপ ভ্যানে করে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে আদাবর থানা এলাকায় হস্তান্তরের জন্য এসেছিল। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করা হয়। সাড়ে ৮টার দিকে কাঁচামাল বোঝাই পিকআপ ভ্যানটি পৌঁছালে থামার জন্য সংকেত দিলে র‌্যাবের উপস্থিত টের পেয়ে গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত