বাজারে বার্জারের ‘ব্রিদ ইজি ভাইরাকেয়ার’

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০২:১৬ এএম

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) সম্প্রতি বাজারে নিয়ে এসেছে নতুন পণ্য ‘ব্রিদ ইজি ভাইরাকেয়ার’। এর বিশেষ কোটিং দেয়ালে আসা ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংসের মাধ্যমে এদের বিস্তার রোধ করে। ওয়াটারবেজড ইন্টেরিয়র ইমালশন পেইন্ট ব্রিদ ইজি ভাইরাকেয়ার ৯৯ শতাংশের বেশি সংক্রামক ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। বার্জার পেইন্টসের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবীব চৌধুরী বলেন, আমার বিশ^াস সচেতন ক্রেতারা সুস্বাস্থ্য বিবেচনায় আমাদের নতুন এ পণ্যে আস্থা রাখবেন এবং মারাত্মক ভাইরাস থেকে বাড়ি ও অফিসের সুরক্ষা নিশ্চিতে এটি ব্যবহার করবেন। ব্রিদ ইজি ভাইরাকেয়ার ড্রাম, গ্যালন ও লিটার প্যাকে পাওয়া যাচ্ছে। কালার ব্যাংকভিত্তিক এই রং সময়োপযোগী ও প্রাণবন্ত নানা বৈচিত্র্যে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত