বুধবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তার আগে আবাহনী শিবিরে হানা দিয়েছে করোনা। দলটির পাঁচ ফুটবলারসহ সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। যদিও দলটির সেরা একাদশে নিয়মিত খেলা ফুটবলারদের কেউ আক্রান্ত হননি।
×
