মানববন্ধনে সাঈদ খোকন

তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০২:৪৮ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস দুর্নীতিতে জড়িয়ে পড়ায় মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলব, রাঘব বোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে প্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন, তারপর চুনোপুঁটির দিকে দৃষ্টি দিন।’ গতকাল শনিবার রাজধানীর হাইকোর্টের সামনে ডিএসসিসির উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারবর্গের আয়োজনে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে সাঈদ খোকন এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘অর্থের অভাবে দক্ষিণ সিটি করপোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না, সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি করপোরেশন আইন ২০০৯, ২য় ভাগের ২য় অধ্যায়ের অনুচ্ছেদ ৯ (২) (জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত