ট্রেলারে দেখুন ‘কষ্টনীড়’

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০১:৫৫ পিএম

২০২০ সালে ‘ভিকটিম’, ‘ইতি মা’র মতো আলোচিত নাটক উপহার দিয়েছেন আশফাক নিপুণ। আর নতুন বছরে তাকে পাওয়া যাবে স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

‘কষ্টনীড়’ নামের একটি ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ-এ। শুক্রবার এক ঘোষণায় খবরটি জানান মডেল-আরজে রাবা খান। তিনি বলেন, ‘কষ্টনীড়’-এর প্রিমিয়ার হবে ১৫ জানুয়ারি।

এবার এলো ছবিটির আকর্ষণীয় টিজার। যার বর্ণনা অংশে বলা হচ্ছে, একটি বিশেষ উপলক্ষে একই পরিবারের সাত সদস্য একত্রিত হন। এর পর এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা সবার জন্য অস্বস্তিকর। একে একে অনেক গোপন বিষয় বের হয়ে আসে। প্রশ্ন হলো- সব ঝড় সামলে পরিবারটি আরও শক্তভাবে টিকে থাকবে নাকি সবাই আলাদা হয়ে রবে!

টিজারে দেখা যায়, সাতজনের মিথস্ক্রিয়ায় জমে উঠেছে ‘কষ্টনীড়’। যা নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

এতে অভিনয় করেছেন একঝাঁক জনপ্রিয় তারকা। তালিকায় আছেন তারিক আনাম খান, ইয়াশ রোহান, রুনা খান, সাবিলা নূর, শ্যামল মাওলা, সাবেরি আলম ও সাঈদ বাবু।

হালে সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত ‘তাকবীর’ ওয়েব সিরিজ নিয়ে আলোচনায় আছে হৈচৈ। এ সিরিজে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সোহেল রানা, মনোজ প্রামাণিক, সানজিদা প্রীতি, পার্থ বড়ুয়াসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত