নারায়ণগঞ্জে রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে বটি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে স্বামী আহম্মেদ আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
এর আগে, রবিবার রাতে উপজেলার মাঝিনা নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আহম্মেদ আলী উপজেলার মাঝিনা নদীরপাড় এলাকার মৃত বাছেদের ছেলে।
আহত আহম্মেদ আলী অভিযোগ থেকে জানা যায়, গত ১২ বছর আগে আহম্মেদ আলীর সঙ্গে মাঝিনা এলাকার মিছির আলী মেম্বারের মেয়ে বিথী আক্তারের বিয়ে হয়।
বিয়ের পর তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর থেকেই বিথী আক্তার ও স্বামী আহম্মেদ আলীর সঙ্গে পরিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ হতো।
রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বিথী আক্তার ও তার বোন নাজিমা বেগম ও কারিমা আক্তার এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন।
একপর্যায়ে স্ত্রী বিথী আক্তার বটি দিয়ে স্বামী আহম্মেদ আলীকে কুপিয়ে জখম করেন। এসময় আহম্মেদ আলীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে স্ত্রী বিথী আক্তার ও তার বোনেরা চলে যান।
পরে পরিবারের লোকজন আহম্মেদ আলীকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে অভিযুক্ত বিথী আক্তার ও তার বোন নাজিমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
