ইবিএল কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০১:৫০ এএম

বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন গত রবিবার রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) প্রধান কার্যালয় পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক উপ-প্রধান খালিদ মুস্তাফিজ।

ব্রিটিশ হাইকমিশনার ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

হাইকমিশনার জানান, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও উন্নয়নের সুযোগ খতিয়ে দেখছে। বাংলাদেশের আর্থিক, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ব্রিটিশ বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে বলে তিনি মত পোষণ করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাহিন, রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগ প্রধান এম খোরশেদ আনোয়ার এবং কমিউনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম।  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত