জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ১৮ জানুয়ারি। এবারও সশরীরে সংসদের শীতকালীন অধিবেশনের সংবাদ সংগ্রহে এক দিনের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা। এজন্য তাদের কভিড-১৯ নেগেটিভ হতে হবে। এর আগে ১৫ জানুয়ারি সংসদের পক্ষ থেকে তাদের কভিড পরীক্ষা করাতে হবে।
সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা নেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের জনসংযোগ-১ শাখার পরিচালক তারিক মাহমুদ।
গতকাল মঙ্গলবার তিনি বলেন, ‘সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরুর দিন ১৮ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। শুধু ওইদিন সাংবাদিকরা সংসদে প্রবেশ করতে পারবেন। অন্য কার্যদিবসগুলোতে তাদের সংসদ টেলিভিশন দেখে কাভার করার অনুরোধ জানানো হয়েছে।’
তারিক মাহমুদ তিনি আরও জানান, করোনা মহামারীর কারণে সংসদ অধিবেশন সশরীরে কাভার করার সুযোগ পাচ্ছেন না সাংবাদিকরা।
