নাটোরে ৭ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত জিতুকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টায় শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরের দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকার রিকশাচালক আলাউদ্দিনের ছেলে ইমরান হোসেন (৭) বাড়ির পাশে বাগানে বন্ধুদের সঙ্গে খেলছিল। এ সময় একই এলাকার জিতু শিশুটিকে বিলে মাছ ধরার কথা বলে এক বাগানে নিয়ে গিয়ে মুখ চেপে বলাৎকার করে।
শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় অভিযুক্তকারী। শিশুটি জ্ঞান ফেরার পর কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। চিকিৎসার জন্য শিশুটিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত সাড়ে ৮টায় দিকে শিশুটির বাবা মো. আলাউদ্দিন বাদী হয়ে নাটোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে জিতুকে গ্রেপ্তার করে।
বুধবার দুপুরে অভিযুক্ত জিতুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ওই দিন রাতেই অভিযুক্ত জিতুকে গ্রেপ্তার করে।
