আইডিএলসি ফাইন্যান্সের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
গতকাল এসইসির কমিশন সভাশেষে বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বন্ডের মেয়াদ চার বছর। যা স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, বিভিন্ন ফান্ড, করপোরেটসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইডিএলসি ফাইন্যান্স চলমান আর্থিক চাহিদা পূরণ করবে। বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ৫০ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি ইসি সিকিউরিটিজ ও ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে আছে আইডিএলসি ফাইন্যান্স।
