স্বল্পসুদে ঋণ পাবেন নিম্ন আয়ের পেশাজীবীরা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০১:৪৩ এএম

এনসিসি ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের রিভলভিং রিফাইন্যান্স স্কিমের আওতায় করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বল্পসুদে বিশেষ ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে এনসিসি ব্যাংক সম্প্রতি টিএমএসএসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের ডিএমডি এম শামসুল আরেফিন এসভিপি এবং রেমিট্যান্স ও এনআরবি সার্ভিস বিভাগের প্রধান মো. মাহফুজুর রহমান, সিআরএম বিভাগের ভিপি মুহাম্মদ শাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত