সাইমন গ্লোবালের ট্রানজেকশন ব্যাংকিং পার্টনার হিসেবে একটি অংশীদার চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক। গত রবিবার নগরীর তেজগাঁও এলাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়েএই চুক্তি হয়। সাইমন গ্রুপের প্রতিষ্ঠান সাইমন গ্লোবালকে সম্প্রতি সিঙ্গাপুর এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকের ডিএমডি এবং করপোরেট ব্যাংকিংপ্রধান তারেক রেফাত উল্লাহ খান এবং সাইমন গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামি সালেহ চুক্তিতে স্বাক্ষর করেছেন। বিজ্ঞপ্তি
×
