নাট্যাচার্য সেলিম আল দীনের ১৩তম প্রয়াণবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৪ জানুয়ারি তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। দিনটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে সেলিম আল দীনকে স্মরণ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার, স্বপ্নদল’সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
আজ বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে সেলিম আল দীনের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে দুপুর ১২টায় ‘নির্দেশক সেলিম আল দীন’বিষয়ক সেমিনার আয়োজন করবে জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। সন্ধ্যায় ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার। নাট্য সংগঠন স্বপ্নদল আয়োজন করেছে স্মরণোৎসব। গাইবান্ধায় সারথি থিয়েটার আয়োজন করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া ফেনীতেও ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হবে।
