যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব আন্তর্জাতিক বিমানযাত্রীকে অবশ্যই করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। সে দেশে ভ্রমণের আগে দেশটির কর্র্তৃপক্ষ সবাইকে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
চলতি মাস থেকে এই নতুন নীতি কার্যকর হবে। নতুন বিধিনিষেধের আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিকসহ প্রায় সব দেশের ভ্রমণকারীদের দেশটিতে ভ্রমণের তিন দিন আগে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসতে হবে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।
জন্স হপকিন্স বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ৪ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। দেশটিতে এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৫ হাজার। কভিড ট্র্যাকিং প্রজেক্ট অনুযায়ী, প্রায় ১ লাখ ৩১ হাজার মানুষ সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার ২২৫। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৮৯ হাজার ৫৯৯। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৩৮ লাখ ১৬ হাজার ২৮ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ৯১ লাখ ৬২ হাজার ৫৯৮। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় আছে ২৯ হাজার ২২২ জন।
এখন পর্যন্ত বিশে^র বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ২০ লাখ ১২ হাজার ৫১৯। এর মধ্যে মারা গেছে ১৯ লাখ ৭০ হাজার ৯৫ জন। তবে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ১২০ জন।
