গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এবং শেলটেক ব্রোকারেজ সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি করেছে। এর অধীনে শেলটেক ব্রোকারেজের কর্মকর্তা ও কর্মচারীরা জীবনবীমা সুবিধা উপভোগ করবেন।
মো. শেখ রাকিবুল করিম (এফসিএ), সিএফও, ডিএমডি ও ভারপ্রাপ্ত সিইও, গার্ডিয়ান লাইফ এবং শেলটেক ব্রোকারেজের সিইও মো. মেসবাহ উদ্দিন খান চুক্তি স্বাক্ষর করেছেন।
গার্ডিয়ান লাইফের মাহমুদ আফসার, এসভিপি অ্যান্ড হেড অব করপোরেট সেলস; ইফতেখার আহমেদ, হেড অব সিআরএম; মো. মাহফুজুর রহমান, সিনিয়র অফিসার; শাহরিমা বিনতে নজরুল, সিনিয়র অফিসার এবং শেলটেক ব্রোকারেজের মো. শাহাদাত হোসেন, ম্যানেজার, হিউম্যান রিসোর্স চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
