ফেডকাপ জয়ী বসুন্ধরা কিংসকে সংবর্ধনা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০১:০১ এএম

১০ জানুয়ারি টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে দেশের ফুটবলের নতুন জায়ান্ট বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন দলের তিন ফুটবলারকে বিশেষ পারফরম্যান্সের জন্য গতকাল পুরস্কৃত করল বসুন্ধরা এলপি গ্যাস। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের পক্ষে ব্রাজিলিয়ান রবসন দ্য সিলভা রবিনহো ও ইরানি খালেদ শাফেয়ীকে ২৫০০ ডলার করে এবং জাতীয় দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংসের সভাপতি ইমরুল হাসান, সেক্টর-এ’র প্রধান এইচআর অফিসার ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, মাহবুব আলম, আবদুস শুকুর, জাকারিয়া জালাল, সরওয়ার হোসেন সোহাগ ও কিংসের কোচ অস্কার ব্রুজন। বিজ্ঞপ্তি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত