ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০২:১৯ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে মো. আতাউর রহমান এবং ভারপ্রাপ্ত প্রকৌশলী হিসেবে মুন্সী সহিদ উদ্দিন মো. তারেককে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের নিয়োগপত্রে স্বাক্ষর করেন উপাচার্য ড. শেখ আবদুস সালাম।

উপাচার্য কার্যালয়ের উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত প্রধান মো. আতাউর রহমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফের স্থলাভিষিক্ত হবেন। আর প্রকৌশল কার্যালয়ের উপ-প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দিন মো. তারেক ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের স্থলাভিষিক্ত হবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের দুজনকে সংশ্লিষ্ট পদে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত