শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগ দেয়া হবে। ৪টি পদে মোট ১২ জনকে নিয়োগ দেবে।
পদের নাম: কম্পিউটার অপারেটর- ০২টি।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর- ০৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রী।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ৪৫ ও ৭০, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পাশ।
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক- ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ।
বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের শেষ সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ০৬টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://tmed.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
