মেয়র পদে হ্যাটট্রিক দাগনভূঞার ফারুক খানের

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০৭:৩৩ পিএম

দাগনভূঞা পৌরসভা নির্বাচনে ৮ হাজার ২৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক খান। এর আগে তিনি টানা দুইবার মেয়র পদে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও দাগনভূঞা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, এবার দাগনভূঞা পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে মো. ওমর ফারুক খান নৌকা প্রতীকে সর্বাধিক ৮ হাজার ২৩৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ধানের শীষ প্রতীকের সাইফুর রহমান স্বপন পেয়েছেন ৯৩৯ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির বিনোদ বিহারি ভৌমিক ১১৯ ভোট ও স্বতন্ত্র প্রার্থী তারেক আজিজ খান পেয়েছেন ৬১ ভোট।

পৌরসভায় এবার মোট ভোটার ছিল ২৪ হাজার ৭২ জন। মেয়র পদে ভোট দিয়েছেন ৯ হাজার ৩৫৩ জন। এ পৌরসভায় এবার ৩৭ দশমিক ৭৩ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিজয়ী মো. ওমর ফারুক খান তৃতীয়বার তাকে মেয়র পদে নির্বাচিত করায় ভোটারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত