ঢাকা ওয়াসার বিল সংগ্রহে গত অর্থবছরের জন্য ৩৪ ব্যাংক ও ৩টি মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক। গতকাল ঢাকা ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছ থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। এই সময় ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
