বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ বঙ্গবন্ধুর নামে

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০১:১৩ এএম

করোনা পরিস্থিতিতে বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সিরিজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হয়েছে। জাতির জনকের শতবর্ষ উদযাপন এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে ক্রিকেট বোর্ড। আসন্ন সিরিজটির নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম উইন্ডিজ সিরিজ-২০২১’। এটুকুই নয়, চলতি বছর বিসিবি যত ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট বা সিরিজ আয়োজন করবে, সবই বঙ্গবন্ধুর নামে করার পরিকল্পনা।

গতকাল শনিবার বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে এমনটাই জানালেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

১০ মাস পর বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে টাইটেল স্পন্সর হিসেবে বিসিবির সঙ্গে প্রথমবার যুক্ত হলো লাভেলো আইসক্রিম। তাদের পাশাপাশি ‘পাওয়ার্ড বাই’ বা সহযোগিতায় থাকছে ওয়ালটন। সিরিজের টাইটেল ও গ্রাউন্ড ব্র্যান্ডিংয়ের দায়িত্বে থাকছে মাত্রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত