৪ দফা দাবি

পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০১:৩১ এএম

বরিশালে অতিরিক্ত ফি প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর ১ নম্বর সিঅ্যান্ডবি পোল এলাকায় সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অবরোধ করেন। পরে তারা জেলা প্রশাসনের মাধ্যমে সমস্যা সমাধানে পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত