গতকাল ১৭ জানুয়ারি রবিবার ঢাকার এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের সঙ্গে ভারতের মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে এখন বাংলাদেশ থেকে কভিড আক্রান্ত ক্রিটিকাল রোগী এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উভয় রাষ্ট্রের নীতিমালা মেনে একমো ট্রিটমেন্ট নিতে সহজেই ভারতের মেডিকা হাসপাতালে যেতে পারবেন বলে জানানো হয়েছে। সেই সঙ্গে যেকোনো জরুরি অবস্থায় ভারত থেকে সরাসরি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে পারবে এম এইচ শমরিতা হাসপাতাল।
চুক্তি স্বাক্ষরের সময় ভারতের মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন ইয়োগেশ জোশি এবং এম এইচ শমরিতা হাসপাতালের ডিরেক্টর অব অপারেশন ডা. ফরিদ আহমেদ। বিজ্ঞপ্তি
