নান্দ‌নিক চট্টগ্রাম গড়‌তে নৌকায় ভোট দিন: রেজাউল করিম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১০:৪৫ পিএম

শান্তি ও সৌহার্দ্যের নান্দনিক চট্টগ্রাম সিটি গড়তে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রামের কোথায় ‌কী সমস্যা আ‌ছে, তা আমার জানা আছে। সম‌ম্বিত প্রয়া‌সে কীভা‌বে সমস্যাগুলোর সুরাহা করা যায় তা নি‌য়েও ধারণা র‌য়ে‌ছে। সমস্যা সমাধা‌নে কাজ করার ই‌চ্ছা ও সৎ সাহস আমার আছে। আ‌মি আপনা‌দের সহ‌যো‌গিতা চাই, নৌকা প্রতী‌কে আপনা‌দের রায় চাই।

সোমবার সকালে চট্টগ্রামে এশিয়ান টেলিভিশনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখান থেকে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নগরীর ১৮ নম্বর প‌শ্চিম বাক‌লিয়া, নগরীর উত্তর ও দ‌ক্ষিণ পাঠানটুলী, পূর্ব মাদারবাড়ী ওয়া‌র্ডে গণসংযোগে যান।

গণসংযোগ ও পথসভায় রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের মানুষ উন্নয়নের প‌ক্ষে নৌকায় ভোট দি‌তে জোটবদ্ধ। নৌকার পালে বিজ‌য়ের হাওয়া লে‌গে‌ছে দে‌খে হয়‌তো কা‌রও কারও মাথায় গণ্ডগোল দেখা দি‌তে পা‌রে। চট্টগ্রামের উন্নয়‌নের স্বা‌র্থে এক‌দি‌কে দলমত-নির্বিশেষে বি‌ভিন্ন দলম‌তের রাজ‌নৈ‌তিক, সামা‌জিক, সাংস্কৃ‌তিক, ব্যবসায়ী সংগঠনগু‌লো চসিক মেয়র প‌দের জন‌¨ আওয়ামী লীগকে, আমা‌কে, নৌকা প্রতীক‌কে সমর্থন জা‌নি‌য়ে যা‌চ্ছে। অপর‌দি‌কে আরেকটি অশা‌ন্তি পা‌র্টি মি‌থ্যা ও ভিত্তিহীন অজুহাত তু‌লতে শুরু ক‌রে‌ছে। গণ‌বি‌চ্ছিন্ন দল‌টি জনরা‌য়ে বিশ্বাসী নয়, তারা নির্বাচন চায় না। বারবার তারা নির্বাচ‌নে প্রার্থী হ‌য়েও জনগণ দ্বারা প্রত‌্যাখ্যাত হ‌য়ে নানা অজুহাত তু‌লে স‌রে গি‌য়ে অশান্তি সৃ‌ষ্টির পাঁয়তারা ক‌রে‌ছে।

তি‌নি আরও বলেন, আপনারা জা‌নেন উন্নয়‌নের জাদুকর, বিশ্বন‌ন্দিত নেত্রী, বঙ্গবন্ধু তনয়া আমার সঙ্গে আছেন। মেয়র নির্বা‌চিত হ‌লে আ‌মি আমার দীর্ঘ রাজ‌নৈ‌তিক অ‌ভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে আমার-আপনার প্রিয় চট্টগ্রামকে শা‌ন্তি, সৌহার্দ্যের চট্টগ্রাম হি‌সে‌বে, স্বাস্থ্যকর, নান্দ‌নিক ও আধুনিক চট্টগ্রাম হি‌সে‌বে গ‌ড়ে তুল‌তে সক্ষম হব ইনশা আল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত