গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন ডা. আবদুল কাদের। গত রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কলাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তিনি এ মেডিকেল কলেজ হাসপাতালের এনেসথেসিওলজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০ জানুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
