সংসদে শোক প্রস্তাবে সাংবাদিক মিজানুর রহমানের নাম

আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ০২:৫৩ এএম

একাদশ সংসদের একাদশ অধিবেশনের শুরুর দিন গতকাল সোমাবার সাবেক ডেপুটি স্পিকার, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিসহ সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। গতকাল বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতে এ শোক প্রস্তাব আনা হয়।

শোক প্রস্তাব আনার পর মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সাংবাদিক মিজানুর রহমান খান গত ১১ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মিজানুর রহমান খান দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক ছিলেন। এর আগে দৈনিক সমকালের প্রতিষ্ঠাকালীন উপসম্পাদক, দৈনিক যুগান্তরের সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত