রাজধানী ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে অসহায়, ভাসমান শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও ২০০ টি তাঁবু বিতরণ করেন আর্থসামাজিক উন্নয়ন মূলক প্রতিষ্ঠান আব্রুয়ান ফাউন্ডেশন।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পুরান ঢাকা, গুলিস্তান, কাকরাইল, মালিবাগ, হাতিরঝিল, গুলশান, বাড্ডা এবং মিরপুরের বিভিন্ন জায়গায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঢাকা ছাড়াও ময়মনসিংহ, ঠাকুরগাঁও, পাবনা, পঞ্চগড়, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নেত্রকোনা, বরিশাল, সাতক্ষীরা সহ মোট ১২ টি জেলায় ১০০০ এর ও বেশি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। মাসজুড়েই তারা এই কর্মসূচি চালু রাখবে।
