আমদানি হবে ১৪ লাখ টন খাদ্যশস্য : খাদ্যমন্ত্রী

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ০১:১৪ এএম

দেশে সাত লাখ ১১ হাজার টন খাদ্যশস্য মজুদ রয়েছে। লক্ষ্য অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ না হওয়ায় সরকার ১৪ লাখ  টন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব তথ্য জানান।

 ভোলার সাংসদ আলী আজমের এক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার জানান, দেশে বর্তমানে পাঁচ লাখ ৩৮ হাজার টন চাল এবং এক লাখ ৭৩ হাজার টন গমসহ সাত লাখ ১১ হাজার টন খাদ্যশস্য মজুদ রয়েছে। চলতি আমন মৌসুমে ছয় লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল ও দুই দশমিক শূন্য সাত টন সংগ্রহ কার্যক্রম চলছে। তবে এখনো পর্যন্ত আশানুরূপ খাদ্যশস্য সংগ্রহ হয়নি। ফলে মজুদ বাড়াতে দশ লাখ টন চাল ও চার লাখ টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। এই আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি চাল আমদানির শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে ২৫ শতাংশে কমিয়ে আনা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত