আইসিসি টেস্ট র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গতকাল প্রকাশিত র্যাংকিংয়ে ৪ নম্বরে নেমে গেছেন অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের পর ছুটি নিয়ে দেশে ফেরা কোহলি। তিনে উঠে এসেছেন মারনাম লাবুশেন। এক নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসনই। স্টিভ স্মিথ দু নম্বরে। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন ব্রিসবেন টেস্ট জয়ের নায়ক ঋষভ পান্থ। উন্নতি করেছেন শুভমন গিলও। ব্রিসবেনে দ্বিতীয় ইনিংসে ৯১ রান করা গিল ৬৮ থেকে ৪৭-এ উঠে এসেছেন। এছাড়া চেতেশ্বর পুজারা উঠে এসেছেন ৭ নম্বরে। অজিঙ্ক রাহানে আছেন ৯ নম্বরে। বোলারদের তালিকায় ১ নম্বরে প্যাট কামিন্স। জাসপ্রিত বুমরাহ ৯ নম্বরে। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন ৮-এ। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে বেন স্ট্রোকস আর দুই নম্বরে জেশন হোল্ডার।
×
