(ঘড়ির কাঁটার দিকে) বাংলাদেশের ১৩৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষিক্ত হাসান মাহমুদকে ক্যাপ পরিয়ে দেন তামিম ইকবাল। স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু সিরিজের উদ্বোধনে বেলুন ওড়ান দুই অধিনায়ক। হাঁটু গেড়ে মুষ্টিবদ্ধ হাতে বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানান দু’দলের ক্রিকেটাররা। আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে মাঠে নামেন বাংলাদেশের ক্রিকেটাররা। বৃষ্টিতে কিছু সময়ের জন্য বন্ধ থাকে খেলা। ১২৩ রানের জয়ের টার্গেটে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।
দেশ রূপান্তর ও বিসিবি
