টিকা নিয়ে ঢাকার উদ্দেশে ভারতীয় উড়োজাহাজ

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১১:২০ এএম

করোনা টিকা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে ভারতের এয়ার ইন্ডিয়ার বিশেষ একটি ফ্লাইট।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব টুইটারে ছবি পোস্ট করে এ তথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, পরবর্তী গন্তব্য বাংলাদেশ! ভারতে তৈরি কভিড টিকার চালান বাংলাদেশের উদ্দেশে রওনা দিল।

হ্যাশট্যাগ হিসেবে যোগ করেন ‘ভ্যাকসিন মৈত্রী’ ও ‘প্রতিবেশী প্রথম’।

টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে বেলা ১১টার দিকে ২০ লাখ টিকা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে সংরক্ষণের জন্য টিকা স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির (ইপিআই) রাজধানীর তেজগাঁও কোল্ডচেইনে রাখা হবে।

এর আগে টিকার নমুনা নেওয়া হবে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকায় ভারতীয় হাইকমিশনারসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টিকা হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত