পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি

আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১১:১১ পিএম

অধ্যায় : আমাদের মুক্তিযুদ্ধ

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যায় কবে?

উত্তর : ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যায় ১৯৪৭ সালে।

২. ব্রিটিশ শাসনের পর উপমহাদেশ কয়টি স্বাধীন দেশে বিভক্ত হয়?

উত্তর : ২টি।

৩. ভাষা আন্দোলন কী?

উত্তর : বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন।

৪. ভাষা আন্দোলন অনুষ্ঠিত হয় কত সালে?

উত্তর : ভাষা আন্দোলন অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে।

৫. গণ-অভ্যুত্থান অনুষ্ঠিত হয় কবে?

উত্তর : গণ-অভ্যুত্থান অনুষ্ঠিত হয় ১৯৬৯ সালে।

৬. বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল কবে?

উত্তর : বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল ১৯৭১ সালের ২৬ মার্চ।

৭. বাংলাদেশের প্রথম সরকার কী নামে পরিচিত?

উত্তর : বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।

৮. বাংলাদেশের প্রথম সরকার কত তারিখে গঠিত হয়?

উত্তর : বাংলাদেশের প্রথম সরকার ‘মুজিবনগর সরকার’ গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।

৯. মুজিবনগর সরকার শপথ নেয় কত তারিখে?

উত্তর : মুজিবনগর সরকার শপথ নেয় ১৯৭১ সালের ১৭ এপ্রিল।

১০. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কী?

উত্তর : বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১১. মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর : মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।

১২. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।

১৩. বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?

উত্তর : বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম. মনসুর আলী।

১৪. বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

উত্তর : বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এ. এইচ. এম. কামারুজ্জামান।

১৫. মুক্তিবাহিনী গঠিত হয় কবে?

উত্তর : মুক্তিবাহিনী গঠিত হয় ১৯৭১ সালের ১১ জুলাই।

১৬. মুক্তিবাহিনীর প্রধান কে ছিলেন?

উত্তর : মুক্তিবাহিনীর প্রধান ছিলেন জেনারেল এম. আতাউল গনি ওসমানী।

১৭. মুক্তিবাহিনীর উপ-প্রধান কে ছিলেন?

উত্তর : মুক্তিবাহিনীর উপ-প্রধান ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার।

১৮. মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল?

উত্তর : মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল।

১৯. মুক্তিবাহিনীর ব্রিগেডগুলো কী কী?

উত্তর : মুক্তিবাহিনীর ব্রিগেডগুলো হলো ‘কে ফোর্স’, ‘এস ফোর্স’, ‘জেড ফোর্স’।

২০. যুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল?

উত্তর : যুদ্ধ পরিচালনার জন্য সারা দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল।

২১. ‘কে ফোর্স’-এর প্রধান কে ছিলেন?

উত্তর : ‘কে ফোর্স’-এর প্রধান ছিলেন মেজর খালেদ মোশাররফ।

২২. ‘এস ফোর্স’-এর প্রধান কে ছিলেন?

উত্তর : ‘এস ফোর্স’-এর প্রধান ছিলেন মেজর কে. এম. সফিউল্লাহ।

২৩. ‘জেড ফোর্স’-এর প্রধান কে ছিলেন?

উত্তর : ‘জেড ফোর্স’-এর প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান।

২৪. মুক্তিযোদ্ধাদের প্রিয় সেøাগান ছিল কোনটি?

উত্তর : মুক্তিযোদ্ধাদের প্রিয় সেøাগান ছিল ‘জয় বাংলা’।

২৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ?

উত্তর : শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত