করোনা আক্রান্ত জিদান

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০১:১১ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। গতকাল শুক্রবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। সেলফ আইসোলেশনে আছেন জিদান। জিদানের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল নাকি সে বিষয়েও স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে আজ স্প্যানিশ লিগে আলাভেসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জিদানকে ছাড়াই নামতে হবে দলকে। এমনিতেই স্প্যানিশ সুপার কাপ এবং কোপা দেল রে-র মতো দুটি টুর্নামেন্ট থেকে হেরে বিদায় নিয়েছে রিয়াল। তার ওপর কোচের করোনা আক্রান্তের খবর। এর আগে চলতি মাসেই করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসায় সেলফ আইসোলেশনে থাকতে হয়েছিল রিয়ালের কোচকে। সে যাত্রায় তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত