বসুন্ধরায় রূপায়ণ প্লাটিনাম স্কয়ারে সেলস অফিস উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস) এহসানুর রহমান অফিসের উদ্বোধন করেন। এ সময় জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শওকত আহমেদ, সিনিয়র জেনারেল ম্যানেজার (এইচ আর অ্যান্ড অ্যাডমিন) মাহফুজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস কো-অর্ডিনেশন) আবদুর রহিম উপস্থিত ছিলেন।
সেলস অফিস উদ্বোধন শেষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান দেওয়ান বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য আমরা বরাবরই বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আমাদের বসুন্ধরা এলাকার প্রজেক্টগুলোর পাশাপাশি রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সব প্রকল্পের বিক্রয়সেবা নিশ্চিত করবে নতুন এই সেলস অফিস।
