খুবি শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার

প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ০১:৩৮ এএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং তিন শিক্ষককে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল মিলন বলেন, ‘শিক্ষার্থীর মানবতাবোধকে জাগ্রত করে একজন শিক্ষক কেবল পাঠদানকে সার্থকই করে তোলেন না, অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করতেও শিক্ষা দেন। সেই শিক্ষকের ওপর যখন স্বেচ্ছাচারী নিয়ন্ত্রণের অনৈতিক দমনের চেষ্টা করা হয় তখন সেটা অন্ধকারের দিকেই নির্দেশ করে। তাই আমরা খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ন্যক্কারজনক, স্বৈরাচারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের স্বপদে বহাল ও শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত