যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০২:২৬ এএম

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড জে. অস্টিন থ্রি। দেশটির ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি, যিনি এই দায়িত্ব পেলেন। দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি তাকে সেনাবাহিনীর অভ্যন্তরে বর্ণবাদের চ্যালেঞ্জটিও মোকাবিলা করতে হবে দৃঢ়ভাবে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ জেনারেলের দায়িত্ব পালন করার পর ২০১৬ সালে অবসরে যান অস্টিন। এর আগে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ২০১২ সালে তিনি দেশটির সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফের দায়িত্ব পান। গত শুক্রবার পেন্টাগন প্রধান হিসেবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সিনেট।

৬৭ বছর বয়সী অস্টিনকে এখন ইরাক, আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়ার দায়িত্বরত যুক্তরাষ্ট্রের সেনাদের বিশাল বহরকে নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।

প্রতিরক্ষা বিভাগের ডিরেক্টর অব জয়েন্ট স্টাফ হিসেবেও কাজ করেছেন অস্টিন। মূলত পর্দার পেছনে থাকা এই পোস্টে কাজ করতে গিয়েই পেন্টাগনের অভ্যন্তরীণ কাঠামোকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত