হাকিমপুর পৌরসভা নির্বাচন

দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতায় স্বজনরা দ্বিধায়

আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০১:২৯ এএম

আগামী ৩০ জানুয়ারি ব্যালটের মাধ্যমে দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভায় ভোট। ইতিমধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে নির্বাচন। এ পৌরসভায় বাড়তি আলোচনায় এসেছে একটি ওয়ার্ডের কাউন্সিলর পদে আপন দুই ভাইয়ের নির্বাচনী লড়াই। একই পরিবার থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করায় ধন্দে পড়েছেন তাদের আত্মীয়স্বজনসহ পাড়া-প্রতিবেশীরা।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বর্তমান মেয়র জামিল হোসেন চলন্ত পুনরায় আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী ধানের শীষ, সুরুজ আলী শেখ হাতপাখা ও স্বতন্ত্র হিসেবে নারিকেলগাছ প্রতীক নিয়ে মিশর উদ্দিন সুজন নির্বাচন করছেন।

এদিকে পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর ৫নং ওয়ার্ডে বড় ভাই জয়নাল আবেদীন জুয়েল ব্রিজ প্রতীক নিয়ে এবং ছোট ভাই সোহেল রানা ডালিম মার্কা নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তরের শীত উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে দুই ভাইয়ের নির্বাচনী প্রচার-প্রচারণা।

৫নং ওয়ার্ডের মজনু, রফিকুলসহ বেশ কয়েকজন ভোটার বলেন, আসন্ন নির্বাচনে আমাদের ওয়ার্ডে কাউন্সিলর পদে আপন দুই ভাই দাঁড়িয়েছেন। একই পরিবার থেকে দুজন প্রার্থী হওয়ায় আমরা যারা তাদের প্রতিবেশী ও আত্মীয়স্বজন রয়েছি তারা একরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। প্রার্থী হিসেবে সোহেল ও জুয়েল দুই ভাই ভালোই। এছাড়া আরও কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছেন। এখন দুই ভাইয়ের মধ্যে ভোট কাকে দেব এ নিয়ে চিন্তার মধ্যে পড়তে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত